কুমিল্লায় বিদেশী মদ ও গাঁজাসহ ১ মাদক কারবারি আটক

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন কাজীপাড়া এলাকা থেকে ৮৯ বোতল বিদেশী মদ ও ২.৩ কেজি গাঁজা’সহ ১ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল শনিবার ১৭ জুন সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন কাজীপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

Post Inside

অভিযানে ৮৯ বোতল বিদেশী মদ ও ২.৩ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ নোয়াখালী জেলার সেনবাগ থানার কেশারপাড় গ্রামের আঃ গফুর এর ছেলে এমদাদুল হক মিলন (২৪)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ নোয়াখালী, কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে বিদেশী মদ, গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!