কুমিল্লায় ভবন ধ্বসে শ্রেণিকক্ষেই প্রাণ গেল ৫ ম শ্রেণির শিক্ষার্থীর

জহিরুল হক বাবু।।
কুমিল্লায় নির্মাণাধীন ভবন ধ্বসে পড়ে নূর আইডিয়াল স্কুল এন্ড কলেজের সাইফুল ইসলাম সাগর নামে ৫ম শ্রেনীর এক শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় সদর দক্ষিন উপজেলার শাকতলা নোয়াগাও এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত সাগর শাকতলা এলাকার অলি আহমেদের বড় ছেলে।

Post Inside

ঘটনার সত্যতা নিশ্চিত করেন সদর দক্ষিণ উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর ভুইয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, নূর আইডিয়াল স্কুল ও কলেজের টিনশেড বিল্ডিংয়ে ক্লাশ করছিলো সাগর ও তার সহপাঠীরা। এ সময় হঠাৎ করে শিক্ষা প্রতিষ্ঠানটির নির্মাণধীন ৬ তলার উপরের অংশ ভেঙ্গে পড়ে। এ সময় ইট পাথরের নিচে চাপা পড়ে সাগর। স্থানীয়রা সাগরকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মোঃ রাসেল খান তাকে মৃত ঘোষনা করেন।

ডাক্তার রাসেল জানান, সাগরের মাথায় প্রচন্ড আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করছি তাকে হসপিটালে নিয়ে আসার আগেই মৃত্যুবরণ করে।

নিহত সাগরের বাবা অলি আহমেদ জানান, তার দুই ছেলের মধ্য সাগর বড়। সকালে স্কুলের জন্য বাসা থেকে বের হয়। তারপর লোকমুখে শুনি স্কুলে ভবন ভেঙ্গে পড়ে তার ছেলে মারা যায়।

আরো পড়ুন
error: Content is protected !!