কুমিল্লায় মসজিদ থেকে মাইকের মেশিন, ব্যাটারি, আইপিএস সহ মালামাল চুরি

হোমনা প্রতিনিধি।।
কুমিল্লার হোমনা উপজেলার পূর্বপাড়া বাইতুস সালাম জামে মসজিদ থেকে একটি মাইকের মেশিন ও ব্যাটারী, দুটি সোলারের ব্যাটারি, একটি আইপিএস, দুটি সাউন্ডবক্সসহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে।

সোমবার (১২ মে) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। মসজিদের মুসল্লিরা জানায়, চোরেরা মসজিদের গেইটের তালা কেটে প্রবেশ করে। একটি মাইকের মেশিন ও ব্যাটারী, দুটি সোলারের ব্যাটারি, একটি আইপিএস, দুটি সাউন্ডবক্স সহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

Post Inside

মসজিদের ইমাম মুফতি সাঈদুর রহমান জানান, ফজরের আযান দিতে গিয়ে দেখতে পাই মসজিদের মাইকের ব্যাটারি নেই এবং মসজিদের ভেতরে অন্ধকার সব মালামাল এলোমেলো ভাবে পড়ে আছে। এরপর বিদ্যুতের লাইট জ্বালাতে সুইচ দিলে লাইট না জ্বললে চুরির বিষয়টি বুঝতে পারি। এ বিষয়ে ফোনে সভাপতি সহ মুসল্লিদেরকে অবহিত করি।

মসজিদের সভাপতি ও হোমনা প্রেসক্লাবের সভাপতি মো.আবদুল হক সরকার জানান, ইমাম ফজর নামাজের আযানের সময় মসজিদে এসে দেখে ৩ টি তালা ভাঙ্গা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন মাইকের মেশিন, ব্যাটারী, আইটিএসের মেশিন ও ব্যাটারী,সোলারের ২ টি ব্যাটারী ও দুটি সাউন্ড বক্স চুরি করে নিয়ে যায়৷ পরে থানায় লিখিত অভিযোগ করি।

হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমি নিজে মসজিদটি পরিদর্শন করেছি। দ্রুত এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে।

আরো পড়ুন
error: Content is protected !!