কুমিল্লায় মহাসড়কে প্রাইভেট কারের ধাক্কায় প্রবাসী যুবক নিহত, আহত ১

খন্দকার মহিবুল হক।।
কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ বাজার সংলগ্ন বোয়ালিয়া এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

নিহতের নাম মো. জাবেদ হোসেন রাব্বি (২৮)। তিনি কুমিল্লার বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নের ছোট লক্ষীপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. সফিউল্লাহ।

Post Inside

বুধবার (১৮ মার্চ) মাগরিবের নামাজের পর এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, রাব্বি মোটরসাইকেলযোগে যাওয়ার সময় একটি দ্রুতগামী প্রাইভেট কার তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী, যিনি নিহতের শ্বশুর, গুরুতর আহত হন। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আরো পড়ুন
error: Content is protected !!