কুমিল্লায় মাইক্রোবাস থেকে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারি আটক

জহিরুল হক বাবু।।
র‌্যাব-১১, সিপিসি-২ (কুমিল্লা) এর অভিযানে মাইক্রোবাস থেকে ৪৫ কেজি গাঁজা’সহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর ২০২৪) রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আমতলী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

Post Inside

অভিযানে আসামী মোঃ রাজিব শরীফ (৩২) নামক ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ সময় আসামীর হেফাজত হতে ৪৫ কেজি গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ রাজিব শরীফ (৩২) বরিশাল জেলার গৌরনদী থানার রামনগর গ্রামের মোঃ সুলতান এর ছেলে।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, সে দীর্ঘদিন ধরে জব্দকৃত মাইক্রোবাস ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।

র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরো পড়ুন
error: Content is protected !!