কুমিল্লায় সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার নাঙ্গলকোটে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করে রাখা সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে প্রশাসন। এ ঘটনায় আ. জলিল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার হাসানপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

Post Inside

আটককৃত আ. জলিল জোড্ডা এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি ‘মেসার্স জলিল এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানের মালিক।

নাঙ্গলকোট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, কুমিল্লা জেলা এনএসআইয়ের গোপন সংবাদের ভিত্তিতে নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা এবং থানা পুলিশের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়। এ সময় একটি গুদাম থেকে ২৭ ড্রাম ভর্তি প্রায় সাড়ে ৫ হাজার লিটার ডিজেল এবং ২৪ লিটার কেরোসিন তেল জব্দ করা হয়।

ওসি আরিফুর রহমান জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অভিযোগে আ. জলিলকে আটক করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উদ্ধারকৃত তেল মামলার আলামত হিসেবে থানায় সংরক্ষণ করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!