কুমিল্লায় ১০ বিজিবির হাতে ৩৩ লাখ টাকার ভারতীয় বাজি আটক

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার সীমান্ত এলাকা থেকে ৩৩ লাখ টাকার ভারতীয় আমদানি নিষিদ্ধ বিভিন্ন প্রকার বাজি উদ্ধার করেছে বিজিবি। জেলার সদর উপজেলার শ্রীপুর থেকে পরিত্যক্ত অবস্থায় এসব বাজি উদ্ধার করা হয়।

শুক্রবার (২১ মার্চ) কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ, পিএসসি প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বিবির বাজার বিওপির আওতাধীন কটকবাজার পোস্টের বিজিবির টহলদলের সদস্যরা শ্রীপুর এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে।

Post Inside

এ সময় মালিকবিহীন অবস্থায় অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার ১ লাখ ৬৫ হাজার ২শ পিস বাজি উদ্ধার করা হয়। পরে জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হবে বলে জানিয়েছে বিজিবি।

আরো পড়ুন
error: Content is protected !!