কুমিল্লার বরুড়ায় ছেলের হাতে পিতা খুন, আটক অভিযুক্ত

নেকবর হোসেন।।
কুমিল্লার বরুড়া পৌরসভার সদর এলাকার বরুড়া পাঠানপাড়া গ্রামে ছেলে আবুল কালাম (৩৫) এর হাতে পিতা আলী আকবর (৫৫) খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (৩০ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে নিজ বসতঘরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ছেলে আবুল কালাম ধারালো দা দিয়ে পিতা আলী আকবরকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত বরুড়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Post Inside

এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, আবুল কালাম প্রায় দুই বছর ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। ঘটনার আগে তিনি অটোরিকশা চালক হিসেবে জীবিকা নির্বাহ করতেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এদিকে স্থানীয়রা আবুল কালামকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় সরকার জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বিস্তারিত তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন
error: Content is protected !!