কুমিল্লায় অতীতের সব রেকর্ড ভেঙে ৯৬৪ শনাক্ত, মৃত্যু ১৪ জনের

নেকবর হোসেন।।
কুমিল্লায় অতীতের সব রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় ৯৬৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৪০ দশমিক ১ শতাংশ। একই সময়ে করোনায় প্রাণ গেছে আরও ১৪ জনের। এনিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৬৯৯ জনে।

বৃহস্পতিবার (২৯জুলাই) বিকেলে জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এসব তথ্য নিশ্চিত করেছেন।

Post Inside

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লার বরুড়ায় তিনজন ও সিটি কর্পোরেশন, চান্দিনায়, আদর্শ সদরে, দু’জন করে মারা গেছেন। এছাড়া চৌদ্দগ্রাম, দেবিদ্বারের, নাঙ্গলকোটে,মুরাদনগর,মনোহরগঞ্জে উপজেলায় একজন করে মারা গেছেন। এদের মধ্যে ছয়জন নারী ও আটজন পুরুষ রয়েছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়,বুধবার (২৮জুলাই) বিকেল থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ২ হাজার ৯৭৬টি নমুনা পরীক্ষায় ৯৬৪ জনের করোনা শনাক্ত হয়। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৩২৮ জনে।আক্রান্তের হার ৪০ দশমিক ১শতাংশ।

নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনে ২৮১ জন, আদর্শ সদরে ৩১ জন, সদর দক্ষিণের ১৯ জন, বুড়িচংয়ে ৫১ জন, ব্রাহ্মণপাড়ায় ৩৮ জন, চান্দিনায় ১৭জন, চৌদ্দগ্রামে ৬৬ জন, দেবিদ্বারে ৩৫ জন, দাউদকান্দিতে ৯০ জন, লাকসামে ৫৯ জন, লালমাইতে ১১জন, নাঙ্গলকোটে ৪৩জন, বরুড়ায় ৪৪ জন, মনোহরগঞ্জে ২৮জন, মুরাদনগরে ৮৪ জন, মেঘনায় ২১ জন, তিতাসে ১৪ জন এবং হোমনা উপজেলার ৩২ জন রয়েছেন।

এদিকে, জেলায় নতুন করে সুস্থ হয়েছেন আরও ৩১৪ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ১৫ হাজার ৭৪৫ জন।

আরো পড়ুন
error: Content is protected !!