কুমিল্লায় ঈদের জামাতে গোলাগুলি – গুলিবিদ্ধ ১

মাহফুজ নান্টু, কুমিল্লা।
কুমিল্লা সীমান্তবর্তী গোলাবাড়ি এলাকায় ঈদের জামাতে গুলিতে একজন গুলিবিদ্ধ হয়। মঙ্গলবার সকাল ৮ টায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সহিদুর রহমান।

Post Inside

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি সহিদ জানান, গোলাবাড়ি এলাকায় পূর্বশত্রুতার জের ধরে ওই এলাকার রুবেল ভূইয়া পিস্তল দিয়ে ভূইয়া বাড়ি ঈদ গা মাঠে ওই এলাকার মোস্তাক আহমেদকে গুলি করে। এ সময় ঈদগা মাঠে থাকা মুসুল্লিরা দ্বিগবিদ্বিক ছোটাছুটি করে।

পরে গুলিবিদ্ধ মোস্তাককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তার ডান হাটুতে গুলিবিদ্ধ হয়।

ওসি সহিদ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। যারা এ ঘটনার সাথে জড়িত তারা পালিয়েছে। আমরা অভিযান পরিচালনা করছি। বিস্তারিত পরে জানানো হবে।

এদিকে গোলাগুলির ঘটনায় ওই ঈদগায়ে সকাল ৮ টার পরিবর্তে সকাল ৯ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

গুলিবিদ্ধ মোস্তাকের ছোট ভাই মনির বলেন,গত কিছু দিন আগে রুবেল পূর্ব শত্রুতার জের ধরে আমাকে বেদম মারে। তার বিরুদ্ধে মামলা থাকা স্বত্বেও পুলিশ তাদেরকে গ্রেফতার করছে না। এর আগেও সে প্রকাশ্য অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে নগরীর চকবাজার এলাকায়।

পাঁচ নম্বর পাঁচথুবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান রাফি রাজু বলেন, ঘটনার পর পর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সোহান সরকার, কোতয়ালী মডেল থানার ওসিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।

আরো পড়ুন
error: Content is protected !!