কুমিল্লায় কাভার্ডভ্যান ভর্তি গাঁজাসহ এক মাদক কারবারী আটক

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা কোতয়ালী থানা এলাকা থেকে কভার্ডভ্যানের ভিতর বিশেষ কৌশলে মাদক পরিহনের সময় ৫১ কেজি গাঁজাসহ একমাদক কারবারীকে আটক করেছে র‌্যাব। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত কভার্ডভ্যানটি জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল মঙ্গলবার ভোর রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বিজয়পুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে কাভার্ডভ্যানের ভিতর বিশেষ কৌশলে মাদক পরিবহনের সময় ৫১ কেজি ৫ গ্রাম গাঁজাসহ মোঃ সালাহ উদ্দিন খান(২৮) নামে এক মাদক কারবারীকে আটক করে। সে ফরিদপুর জেলা সদরের থানারশ্রী ফলতলী গ্রামের মোঃ সেকেন্দার খানের ছেলে।

Post Inside

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেদীর্ঘদিন যাবৎ এই বিশেষ কৌশলে কভার্ডভ্যানের ভিতর গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

আটককৃতের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!