কুমিল্লায় গোপনাঙ্গে আঘাত করে ভাসুরকে হত্যা, অভিযুক্ত নারী আটক

নিউজ ডেস্ক।।
কুমিল্লায় মাটি কাটা নিয়ে বিরোধের জেরে মো. রিপন (৪৫) নামে এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে আদর্শ সদরের কালির বাজারে এই ঘটনা ঘটে। রিপন কালীর বাজার ইউনিয়নের মো. মোবারকের ছেলে।

Post Inside

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সামনে রিপনের একটি মুদি দোকান রয়েছে। আজ জমির মাটি কাটা নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়। এক পর্যায়ে ওই নারী রিপনের ঘাড়ে ও পুরুষাঙ্গে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর ওই নারীকে আটক করেছে পুলিশ।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ বলেন, ‘এ ঘটনায় প্রাথমিক তদন্ত চলছে। জানতে পেরেছি ওই ব্যক্তির ছোট ভাই তার পুরুষাঙ্গে আঘাত করেছেন। এরপরই তার মৃত্যু হয়েছে।

ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে।’

আরো পড়ুন
error: Content is protected !!