কুমিল্লায় পুলিশের অভিযানে বিয়ারসহ আটক ১

নেকবর হোসেন
কুমিল্লা কোতয়ালি মডেল থানা পুলিশের অভিযানে ২৪ বোতল বিয়ারসহ মো. রায়হান (২৭) নামে এক মাদক কারবারিকে আটক করেছে। সে জেলার আদর্শ সদর উপজেলার ধনপুর গ্রামের মো. ইমনের ছেলে। এ ব্যাপারে সন্ধ্যায় থানায় মাদক আইনে মামলা হয়েছে।

জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে কোতয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধরের নেতৃত্বে বৃহস্পতিবার বিকালে এসআই শরীফুর রহমান, এএসআই রুবেল মাহমুদ ও এএসআই হান্নান আল-মামুনসহ পুলিশের একটি টিম ধনপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

Post Inside

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পুলিশ রায়হানকে আটকসহ তার নিকট থেকে একটি প্লাস্টিকের বস্তায় ভর্তি ১৮ বোতলসহ মোট ২৪ বোতল বিয়ার/মদ জব্দ করা হয়।

কোতয়ালি মডেল থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, জব্দকৃত মাদকদ্রব্যের মূল্য ২৪ হাজার টাকা। এ ব্যাপারে থানায় এসআই সমীর গুহ বাদী হয়ে মাদক আইনে থানায় মামলা করেছেন।

আরো পড়ুন
error: Content is protected !!