কুমিল্লায় পৃথক অভিযানে প্রাইভেটকার ভর্তি বিপুল পরিমান ফেন্সিডিলসহ আটক ৩

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার কোর্টবাড়ী এলাকা থেকে ৫০১ বোতল ফেন্সিডিল ও কোতয়ালি থানাধীন দূর্গাপুর এলাকা থেকে ১০০ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

র‌্যাব-১১ সিপিসি- ২ কুমিল্লার কোম্পানী অধিনায়ক, মেজর মোহাম্মদ সাকিব হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল বুধবার সকালে জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন কোর্টবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে।

Post Inside

অভিযানে প্রাইভেট কারে করে লুকিয়ে মাদক পরিবহনের সময় ৫০১ বোতল ফেন্সিডিলসহ সাইদুর ইসলাম(৩৫) নামে এক মাদক কারবারীকে আটক করে। আটককৃত সাইইদুর নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানার সোনামুই গ্রামের মৃত আব্দুল মোতালেব এর ছেলে।

এদিকে র‌্যাবের অন্য একটি দল মঙ্গলবার রাতে জেলার কোতয়ালি থানাধীন দূর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে ১০০ বোতল ফেন্সিডিলসহ দুইজন মহিলা মাদক কারবারীকে আটক করে। আটককৃতরা হলো- জেলার সদর দক্ষিণ থানার চুয়ারা বাজার রায়পুর, ২৯নং ওয়ার্ড এর আল হেলাল এর স্ত্রী মোসাঃ তাসলিমা বেগম(৩০) এবং বুড়িচং থানার বাকশীমুল গ্রামের মোঃ শাহিন এর স্ত্রী মোসাঃ নাজমা আক্তার(৩০)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত প্রাইভেটকারে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

আটককৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!