কুমিল্লায় ফেনসিডিলসহ মা -ছেলে আটক

নেকবর হোসেন।।
ফেনসিডিলসহ মা-ছেলে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়,আদর্শ সদর উপজেলার পশ্চিমপাড়া আনোয়ার হোসেনের বাড়ী এলাকায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার আনোয়ার হোসেনের ছেলে মোঃ আকতারুজ্জামান মিলন (২৬) ও তার স্ত্রী সূর্যবান (৪৬)কে ৪৩ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। আটককৃতরা সম্পর্কে মা ও ছেলে। তারা পরস্পর যোগসাজসে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আবু বকর সিদ্দিক বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

Post Inside

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা এর সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন
error: Content is protected !!