কুমিল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ, যুবদল সভাপতিসহ দুই নেতা আটক

নিউজ ডেস্ক।।
বিএনপির নয়াপল্টনের কার্যালয়ে গতকাল বুধবার পুলিশি হামলা ও নেতা-কর্মীদের আটকের প্রতিবাদে আজ বৃহস্পতিবার কুমিল্লায় বের করা বিএনপির বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় পুলিশ দুই নেতাকে ভ্যানে করে তুলে নিয়ে যায়।

দলীয় নেতা-কর্মীরা বলছেন, গতকাল বিকেলে ঢাকার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে পুলিশি হামলা ও নেতা-কর্মীদের আটকের প্রতিবাদে কুমিল্লায় আজ বিক্ষোভ মিছিল করে বিএনপি। নগরের বাদুরতলা এলাকায় মিছিলের সামনে থেকে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সভাপতি আশিকুর রহমান মাহমুদ ওরফে ওয়াসিমকে আটক করে পুলিশ। একই সঙ্গে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি জহিরুল হককেও আটক করে পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়া হয়। এ সময় পুলিশ মিছিল ছত্রভঙ্গ করে দেয়।

Post Inside

এর আগে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়াকে গতকাল নয়াপল্টনে বিএনপির কার্যালয় থেকে পুলিশ গ্রেপ্তার করে।

কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী বলেন, ‘জনবিচ্ছিন্ন সরকার কোনো ধরনের অভিযোগ ছাড়াই ওয়াসিম ভাইকে আটক করে। আমরা এর তীব্র নিন্দা জানাই।’

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ সঞ্জু মোর্শেদ বলেন, দুজনকে আটক করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!