কুমিল্লায় বিপুল পরিমান ফেন্সিডিলসহ যুবক আটক

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা জেলার সদর দক্ষিন থানার সোয়াগাজি এলাকা থেকে ১৪৯ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল শুক্রবার দুপুরে কুমিল্লা জেলার সদর দক্ষিন থানার সোয়াগাজি এলাকায় অভিযান পরিচালনা করে।

Post Inside

অভিযানে মাদক পরিবহনের সময় ১৪৯ বোতল ফেন্সিডিলসহ মোঃ রোহান ইসলাম (১৯) নামে এক মাদক কারবারীকে আটক করে র‌্যাব। আটককৃত রোহান নীলফামারী জেলার জলঢাকা থানার পাঠান পাড়া গ্রামের মৃত গোলাম রাব্বানীর ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে কুমিল্লসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

আটককৃতের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিন থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণকরা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!