কুমিল্লায় বিপুল পরিমান মাদকসহ দুই মাদক কারবারী আটক

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা জেলার কোতয়ালী ও সদর দক্ষিণ থানা এলাকা থেকে ২০কেজি গাঁজা, ৯০০পিস ইয়াবা এবং ৯৯ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক কারবারী আটক করেছে র‌্যাব। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা জেলার কোতয়ালী থানার চাঁনপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

Post Inside

অভিযানে সিএনজির ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ২০ কেজি গাঁজা এবং ৯০০পিস ইয়াবা ট্যাবলেটসহ আকরাম হোসেন (২৩) নামে এক মাদক কারবারীকে আটক করে। আটককৃত আকরাম জেলার কোতয়ালী থানার দুতিয়ার দিঘীর পাড় গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে।

পৃথক অন্য আরেকটি দল বৃহস্পতিবার রাতে জেলার সদর দক্ষিণ থানার কোর্টবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে ৯৯ বোতল ফেন্সিডিলসহ খাদিজা বেগম নামে এক মহিলা মাদক কারবারীকে আটক করে। সে জেলার দাউদকান্দি থানার আমিরাবাদ গ্রামের রুবেল মিয়ার স্ত্রী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশর বিভিন্ন স্থানে গাঁজা, ইয়াবা এবং ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

আটককৃতদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!