কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমান গাঁজাসহ ৪ মাদক কারবারী আটক

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা জেলার কোতয়ালী ও সদর দক্ষিণ মডেল থানা এলাকা হতে ১ শত ২১ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার কোতয়ালী মডেল থানাধীন আলেখারচর বিশ^রোড এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে ৮৭ কেজি গাঁজাসহ মোঃ ফরহাদ হোসেন নামে এক মাদক কারবারীকে আটক করে। আটককৃত ফরহাদ জেলার বুড়িচং থানার নাজিরা বাজার ঘোষনগর গ্রামের মৃত মোহাম্মদ হোসেন এর ছেলে।

Post Inside

পৃথক আরেকটি অভিযানে শুক্রবার সকালে নগরীর কাপ্তান বাজার এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ জামাল হোসেন নামে এক মাদক কারবারীকে আটক করে ব্যাব। আটককৃত জামাল বুড়িচং থানার পূর্বখোদাইধুলি গ্রামের মোঃ মনু মিয়ার ছেলে।

পৃথক অন্য আরেকটি অভিযানে শুক্রবার সকালে সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার বিশ্বড এলাকা থেকে ২২ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারীকে আটক করে র‌্যাব। আটকৃকতরা হলো দিনাজপুর জেলার সেতাবগঞ্জ থানা ভান্ডার খন্ড গ্রামের আব্দুল হালিম(৩০) এবং কোতয়ালী মডেল থানার জগন্নাথপুর গ্রামের মোঃ জুয়েল রানা(২৭)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

আরো পড়ুন
error: Content is protected !!