কুমিল্লা আড়াইওড়া তরুণ সমাজের উদ্যোগে মাস্ক বিতরণ

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার আড়াইওড়া উত্তর পাড়া তরুণ সমাজের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়। এ সময় করোনা সংক্রম থেকে বাঁচতে সবাইকে জনসমাগম বন্ধ এবং বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের না হওয়ার আহবান জানানো হয়।

শুক্রবার বিকেল ৫ টায় শতাধিক তরুণ এমন মহতি উদ্যোগ গ্রহণ করেন। মাস্ক বিতরণ শেষে তরুণদের প্রতিনিধি আজাদ রহমান জানান, সাম্প্রতিক সময়ে করোনার প্রাদুর্ভাব বেড়েছে। আমরা আড়াইওড়া উত্তরপাড়ার তরুণ সমাজ সাধারণ মানুষদেরকে সচেতন করতে Stay home, stay safe স্লোগানে সবাইকে করোনা প্রতিরোধে সবাইকে উদ্বুদ্ধ করি।

Post Inside

কর্মসূচীর সমন্বয়ক আবদুর রহিম জানান, আমরা পাঁচ শতাধিক মাস্ক বিতরণ করেছি। আড়াইওড়া তরুণ সমাজ সব সময় ভালো কাজে অঙ্গিকারাবদ্ধ।

আরো পড়ুন
error: Content is protected !!