কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

মোঃ তাজুল ইসলাম।।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলার ইউনিয়ন আমীর/সভাপতি ও সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) সকালে কুমিল্লা ফান টাউন অডিটোরিয়াম হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন এর সভাপতিত্বে ও উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে এবং জেলা সেক্রেটারি মোঃ সাইফুল ইসলাম শহিদ এর সঞ্চালনায় সম্মেলন শুরু হয়।

Post Inside

সম্মেলনের শুরুতেই বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ।

পবিত্র কোরআন থেকে দারস প্রদান করেন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মু. শফিকুল আলম হেলাল।

উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা ড. ছামিউল হক ফারুকী। এ সময় তিনি বলেন,
“মানবতার কল্যাণের মাধ্যমে আমাদেরকে ইসলামী বিপ্লব সাধিত করতে হবে “।

এছাড়া সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলার নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার, কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য ডক্টর মোবারক হোসাইন, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভুঁইয়া, মূফতি আমিনুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মোঃ সাইফুল আলম, মাওলানা মিজানুর রহমান আতীকি, অধ্যাপক শহিদুল ইসলাম, মনিরুল ইসলাম বাহলুল, ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ, অধ্যাপক তাসলিমুর রহমান,অধ্যাপক অহিদুর রহমান,সাবেক ভিপি অধ্যাপক মুজিবুর রহমান।

আরো পড়ুন
error: Content is protected !!