কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

জহিরুল হক বাবু।।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ইমাম হোসেন বাচ্চু (৪৪) মারা গেছেন।

বাচ্চু নগরীর মোগলটুলি এলাকার বাসিন্দা গোলাম মাওলার ছেলে। শনিবার (৩১ মে) সকালে বুকে ব্যাথা উঠলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলো কর্তব্যরত চিকিৎসক সকাল ৯ টায় তাকে মৃত ঘোষণা করেন।

Post Inside

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন।

জেল সুপার হালিমা খাতুন জানান, বাচ্চুর বিরুদ্ধে দুটি মামলা ছিলো। হত্যা ও হত্যা চেষ্টার মামলায় কোতয়ালী মডেল থানার পুলিশ বাচ্চুকে গ্রেফতার করে। পরে ৩০ মার্চ তাকে কারাগারে প্রেরণ করে আদালত। আনগত ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!