
নিজস্ব প্রতিবেদক।।
সৌদি আরবের জেদ্দায় প্রবাসী বাঙালিদের আয়োজনে কুমিল্লা (দক্ষিণ) জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আহবায়ক ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য হাজী মো.তাজুল ইসলাম এর সম্মানে ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) জেদ্দা নগরীর আয়োজিত ইফতার অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী অংশ নেন। প্রবাসী বাঙালিদের মধ্যে শ্রমিকদল নেতার নিজ এলাকা কুমিল্লা সদর উপজেলার কালিরবাজার ইউনিয়ন ও কোটবাড়ি এলাকার বাসিন্দা ছিল সিংহভাগ। অনুষ্ঠানে বাংলাদেশের মঙ্গল কামনা ও বর্তমানে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের শান্তিপূর্ন সমাধান কামনা করে বিশেষ মোনাজাত করা হয়েছে।

এছাড়া পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত জেলা শ্রমিক দলের আহবায়ক হাজী তাজুল ইসলামকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কালিরবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্যও দাবি তোলেন অনেকে। এসময় দলমত নির্বিশেষে প্রবাসীরা একজন ভালো মানুষ হিসেবে তাজুল ইসলামের পাশে থাকবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন।
উক্ত ইফতার অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন দিদারুল আলম মুন্না, মনির হোসেন, সানাউল হক ভূইয়া ভুট্টু, খোরশেদ আলম, নূর উদ্দিন রিপন, খালেদ রিপন, ইয়াছিন, কামাল হোসেন, সুজন, নিয়াজ মো. তুহিন প্রমুখ।
উল্লেখ্য, হাজী তাজুল ইসলাম গত ২৪ ফেব্রুয়ারী পবিত্র ওমরাহ পালনের লক্ষ্যে স্বপরিবারে সৌদি আরবের উদ্দেশ্যে দেশ থেকে রওয়ানা করেন।পবিত্র ওমরাহ হজ্জ পালন,কাতার ও আমেরিকা সফরে প্রায় তিন মাসের জন্য দেশের বাহিরে গেছেন।
গত সপ্তাহে তিনি পবিত্র হজ্জের কাজ শেষ করেছেন। এ সপ্তাহে তিনি আমেরিকার উদ্দেশ্যে রওয়ানা করার কথা রয়েছে। আমেরিকাতে তাঁর পুত্র, পুত্রবধু ও নাতনী রয়েছে। আমেরিকার নিউইয়র্ক এর ফ্লোরিডা অঙ্গ রাজ্যে তাদের সাথে তিনি প্রায় দুই মাস অবকাশ যাপন করবেন। এবং আগামী মে মাসের প্রথম সপ্তাহে তাঁর দেশে ফেরার পরিকল্পনা রয়েছে।
কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক দলের আহবায়ক হাজী তাজুল ইসলাম কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের শাকতলা গ্রামের ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান। পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী মো.তাজুল ইসলাম দীর্ঘদিন সোনালী ব্যাংক কর্মচারী ইউনিয়নের নেতা হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি সোনালী ব্যাংক এমপ্লোয়েজ এসোসিয়েশনের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। এছাড়া কালিরবাজার ইউনিয়নের দলমত নির্বিশেষে সকল পেশার মানুষের কাছে তাঁর বেশ গ্রহনযোগ্যতা রয়েছে। তাঁর বড় ভাই আলী আহাম্মদ বিএ দীর্ঘকাল কালিরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।তারা পরিবারের সদস্যরা জাতীয়তাবাদী রাজনীতি করে আসছেন।