কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটি অনুমোদন

জহিরুল হক বাবু।।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লা দক্ষিণ জেলার কমিটি অনুমোদন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ই মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব, ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Post Inside

কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন কাজী জুবায়ের আলম জিলানী, সিনিয়র সহ-সভাপতি সোলেমান মুন্সী সাধারণ সম্পাদক এমদাদুল হক ধীমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আজমির হোসেন শরীফ ও সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন রবিন।

এই ৬ সদস্য আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে।

আগামী এক মাসের মধ্যে ৬ সদস্যের এই কমিটি পূর্ণাঙ্গ রূপে কমিটি গঠন করে কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দের কাছে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।

আরো পড়ুন
error: Content is protected !!