কুমিল্লা বিভাগ এখন ইজ্জতের প্রশ্ন- উন্নয়ন পরিকল্পনা তুলে ধরলেন এমপি মনিরুল হক চৌধুরী

জহিরুল হক বাবু।।
কুমিল্লা শহরের দীর্ঘদিনের মানবিক সমস্যা জলাবদ্ধতা, তীব্র যানজট এবং নির্বাচনী পরবর্তী “আমার স্বপ্ন আমার কুমিল্লা” উন্নয়ন পরিকল্পনার অগ্রগতি তুলে ধরতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কুমিল্লা সদর-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

শনিবার দুপুর ১২টায় কুমিল্লা নগরীর মুনসেফবাড়িতে অবস্থিত সংসদ সদস্যের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় ও জাতীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Post Inside

মতবিনিময় সভায় এমপি মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লা বিভাগ এখন কুমিল্লাবাসীর ইজ্জতের প্রশ্ন। এটি যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত কুমিল্লাকে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করতে হলে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই।

তিনি জানান, কুমিল্লা শহরের জলাবদ্ধতা ও যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে কুমিল্লা সিটি করপোরেশনের সীমানা সম্প্রসারণ এবং আদর্শ সদর উপজেলা, সদর দক্ষিণ উপজেলা ও লালমাই উপজেলার সীমানা পুনঃনির্ধারণের দাবি জানান তিনি। এছাড়া ময়নামতি মোকাম, ভারেল্লা ও ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে পৃথক উপজেলা গঠনের প্রস্তাবও তুলে ধরেন।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে পূর্ণাঙ্গ আধুনিক মহাসড়কে রূপান্তর করতে হবে। পাশাপাশি ঢাকা-কুমিল্লা সরাসরি রেলপথ চালু এবং কুমিল্লা বিমানবন্দরের কার্যক্রম পুনরায় চালুর দাবি জানান তিনি।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার ফ্লাইওভার প্রসঙ্গে তিনি বলেন, এটি বর্তমানে সাধারণ মানুষের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। তাই নতুন নকশায় ফ্লাইওভারটি পুনর্নির্মাণ করা জরুরি বলে মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, অতীতের কোনো রাজনৈতিক নেতা কিংবা সরকার কুমিল্লার পরিকল্পিত উন্নয়নে কার্যকর উদ্যোগ নেয়নি। ফলে সময়ের সঙ্গে সঙ্গে নগরীর সমস্যা আরও প্রকট আকার ধারণ করেছে। কুমিল্লার সার্বিক উন্নয়ন ও নাগরিক দুর্ভোগ কমাতে দ্রুত ও জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

কুমিল্লার উন্নয়ন পরিকল্পনার অগ্রগতি তুলে ধরে এমপি মনিরুল হক চৌধুরী বলেন, উন্নয়নের প্রথম ধাপ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এর অংশ হিসেবে কুমিল্লা নগর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। এছাড়া কুমিল্লা সিটি করপোরেশনের জন্য পৃথক ওয়াসা গঠনের প্রস্তাবও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

আরো পড়ুন
error: Content is protected !!