কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযানে ৪৬ বোতল ফেন্সিডিলসহ আটক ১

নেকবর হোসেন।।
কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উদ্যোগে ১২ অক্টোবর কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন আলেখারচর বিশ্বরোড় মেসার্স ছাদেক মটর্স দোকানের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে একটা স্কুল ব্যাগের ভিতর হতে ৪৬ বোতল ফেন্সিডিলসহ আাসমী মোঃ ফয়সাল(২১) আটক করাহয়। আটককৃত আসামী চৌদ্দগ্রাম উপজেলার কোমরডাঙ্গা(চান মিয়ার বাড়ী) এলাকার মোঃ সুরুজ মিয়ার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার ইন্সপেক্টর মাহবুবুল আলম ভূঞাঁ বাদী হয়ে আসামীর বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

Post Inside

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর এসআই রূপম কান্তি পাল, তমাল মজুমদারসহ অন্যান্য সদস্য অংশগ্রহণ করেন।

আরো পড়ুন
error: Content is protected !!