কুমিল্লা সমবায় ব্যাংক লিমিটেডের সাধারণ সভা অনুষ্ঠিত

মোঃ মোতালেব হোসেন।।
কুমিল্লায় কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের ২০১৯-২০২০ বার্ষিক সাধারণ সভা শনিবার (২৬ ডিসেম্বর) কুমিল্লা বীরচন্দ্র গনপাঠাগার ও নগর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।

Post Inside

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম রৌশনারা মান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি এডভোকেট কাজী নাজমুস সা’দাত।

এসময়ে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া আফরিন। উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল। ভাইস চেয়ারম্যান, সাবেক সভাপতি সমবায় ব্যাংক কুমিল্লা সিরাজুল হক। ভাইস চেয়ারম্যান সমবায় ব্যাংক কুমিল্লা সিরাজুল ইসলাম। সভাপতি সমবায় ব্যাংক কুমিল্লা জেলা আব্দুস সাওার সহ সমবায় ব্যাংকের কর্মকর্তা কমর্চারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্ততারা সমবায় ব্যাংকের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে বক্তব্য রাখেন।

আরো পড়ুন
error: Content is protected !!