‎গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল

‎‎প্রেস বিজ্ঞপ্তি।।
‎‎গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী।

‎শুক্রবার বিকাল ৫টায় কুমিল্লা টাউন হল মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

Post Inside

‎বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মু. মাহবুবুর রহমানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও মহানগর নায়েবে আমীর মোহাম্মদ মোসলেহ উদ্দিন, নায়েবে আমীর  অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, কুমিল্লা মহানগরী ছাত্রশিবির সভাপতি হাসান আহমেদ, ‎কুমিল্লা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল,  অ্যাডভোকেট নাছির আহমেদ মোল্লা। মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য মিজানুর রহমান, ‎বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরী সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মু.খাইরুল ইসলাম ‎এবং কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া প্রমুখ।

‎বক্তারা বলেন, গণভোটের রায় উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকা জনগণের সঙ্গে স্পষ্ট প্রতারণা। তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে জনগণের মতামতকে অবজ্ঞা করে দেশে অনিশ্চয়তা সৃষ্টি করছে।

‎সভাপতির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “গণভোটের রায় বাস্তবায়ন না করে কোনো সরকারই নৈতিক বৈধতা দাবি করতে পারে না। জনগণের অধিকার হরণ করে ক্ষমতায় থাকার দিন শেষ হয়ে এসেছে।”

‎নায়েবে আমীর মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, “জনগণের ভোট ও মতামতের প্রতি সম্মান প্রদর্শনই গণতন্ত্রের মূলভিত্তি। গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”

‎অন্যান্য বক্তারা অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান এবং এ দাবিতে দেশব্যাপী আন্দোলন জোরদারের আহ্বান জানান। ‎সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।

আরো পড়ুন
error: Content is protected !!