আলমগীর কবির।।
বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বাচ্চু ও সহকারী শিক্ষিকা মাহফুজা বেগমের বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেন। বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে স্কুল কমিটির সদস্য, এলাকার মুরুব্বি, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং শিক্ষক সমিতির সভাপতি হাবিবুর রহমান, ভারেল্লা স্কুলের প্রধান শিক্ষিকা আসমা আক্তার, উত্তর গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সদস্য আবুল বাশার, মো. কামাল হোসেন, আব্দুস সালাম, আব্দুল আজিজসহ আরও অনেকে।
সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে স্মৃতিচারণ করেন ইঞ্জিনিয়ার কাজী সাইফুল, ইঞ্জিনিয়ার মহিবুল্লাহ, ইঞ্জিনিয়ার কাউসার হামিদ, আক্তার হোসেন ও সাইফুল ইসলাম তাওহীদ।
এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিদায়ী শিক্ষকদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়। পরে তাঁদের হাতে উত্তরীয়, সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়।
বিদায়ী শিক্ষকরা তাঁদের বক্তব্যে বিদ্যালয়ের নানা স্মৃতি তুলে ধরেন এবং শিক্ষার্থীদের জন্য দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। এ ধরনের আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তাঁরা।
অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মো. রবিউল্লাহ, সোহাগ, হোসাইন, হাফেজ তাজুল ইসলাম, আক্তার হোসেন, সাগর, জসিম, মেহেদী, বিল্লাল, নুরুলসহ অনেকে।
অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটির পক্ষ থেকে কাজী সাইফুল কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।