চবির ‘হাওর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’ এর নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

বি এম ফয়সাল, কুবি।।
“হাওর-বাঁওড় মাঝে ভরা, কিশোরগঞ্জ আমারই সেরা” এই স্লোগানকে ধারণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আঞ্চলিক সংগঠন ‘হাওর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’ এর উদ্যোগে নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Post Inside

শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন পুকুরপাড়ে দুপুর ১২টায় অনুষ্ঠান শুরু হয়ে বিকেল ৫টায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস সায়েন্স বিভাগের পরিচালক ও সংগঠনের উপদেষ্টা হাবিবুর রহমান জালাল, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবু বকর সিদ্দিক, মিঠামইনের কৃতি সন্তান ফারুক সুমনসহ ‘হাওর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’ এর সকল সদস্য।

অনুষ্ঠানে বক্তারা সংগঠনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাঁরা দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং প্রবীণদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান।

সংগঠনের সভাপতি মোহাম্মদ তাজিম ভূঁইয়া বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হাওর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান আমার জন্য এক আবেগঘন মুহূর্ত। সভাপতি হিসেবে আমি গর্বের সঙ্গে অনুভব করি, এই সংগঠন হাওর এলাকার শিক্ষার্থীদের ঐক্য, ভ্রাতৃত্ব ও নেতৃত্ব বিকাশের একটি শক্ত ভিত্তি।”

তিনি আরও বলেন, “নবীনদের জন্য রইল শুভকামনা এবং প্রবীণদের প্রতি কৃতজ্ঞতা। হাওরের শিকড়কে ধারণ করে আমাদের পথচলা আরও এগিয়ে যাক। সবার জন্য শুভকামনা রইল।”

উল্লেখ্য, ভাটিয়ারি গান, র‍্যাফেল ড্র, খেলাধুলা এবং পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরো পড়ুন
error: Content is protected !!