চৌদ্দগ্রামে জামমুড়া-জামপুর মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মনোয়ার হোসেন।।
কুমিল্লা চৌদ্দগ্রামের কালিকাপুর ইউনিয়নের জামমুড়া-জামপুর ফুটবল একাদশের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারী) বিকেলে নোয়াবাজারস্থ জামমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম খোকন। উদ্বোধক ছিলেন বিশিষ্ট ডাক্তার আনোয়ার হোসেন।

Post Inside

জামমুড়া-জামপুর যুব ও ক্রীড়া সংঘের সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি ছিলেন ডাঃ কামাল আহমেদ, আর্মি বাহার মিয়া, ফখরুল ইসলাম, ডাঃ সাইফুল ইসলাম মহিন, মোঃ মহিন, মো:ইকবাল।

জামমুড়া-জামপুর যুব ও ক্রীড়া সংঘের প্রচার সম্পাদক ইমামুল মজুমদারের সঞ্চালনায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফুটবল টুর্নামেন্টে জামমুড়া ফুটবল একাদশ দল ২-০ গোলে সহিদ ট্রেডার্স দলকে ট্রাইবেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রপি প্রদান করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!