চৌদ্দগ্রামে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কবিরাজ আটক

মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে ৭ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোহন মিয়া কবিরাজ (৫৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে থানা পুলিশ। সে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ঈশানচন্দ্রনগর গ্রামের মৃত শরবত আলীর ছেলে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুুপুরে তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা। এ ঘটনায় ভিকটিমের পিতা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩ ও ৪ ফেব্রুয়ারি দুপুরে বীরচনদ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী, ঈশানচন্দ্রনগর গ্রামের এক ভাড়াটিয়ার শিশু কন্যাকে ফুসলিয়ে কবিরাজ মোহন মিয়া তার চায়ের দোকানে ডেকে নিয়ে শ্লীলতাহানী ও ধর্ষণের চেষ্টা করে। এ সময় কবিরাজের দোকানে ও আশেপাশে কেউ ছিলনা। পরে শিশুটি চিৎকার দিলে ঘটনাটি কাউকে না বলতে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে ছেড়ে দেয় কবিরাজ। বিষয়টি ভিকটিম শিশু তার পরিবারকে জানালে স্থানীয়দের পরামর্শে শিশুর বাবা সোহরাব মিয়া বাদী হয়ে থানায় অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে কবিরাজ মোহন মিয়াকে আটক করে পুলিশ।

Post Inside

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ‘ঘোলপাশায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মোহন মিয়া নামে এক বৃদ্ধ কবিরাজকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার কথা স্বীকার করেছে। ভিকটিমের জবানবন্দি নেয়া হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার দুপুরে আদালতে মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’

আরো পড়ুন
error: Content is protected !!