
স্টাফ রিপোর্টার।।
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকেল ৫টায় উপজেলার কমপ্লেক্স জামে মসজিদ প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে বুড়িচং উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বসুন্ধরা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক মোঃ অহিদুর রহমান এবং সঞ্চালনা করেন মোঃ কবির হোসেন মাস্টার।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক মোঃ আবদুল আউয়াল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মোঃ সাইফুল আলম।
এছাড়াও বক্তব্য রাখেন মোঃ ফারুক চৌধূরী এবং মোঃ মোমিনুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ তাজুল ইসলাম, মাওলানা মোঃ জাকারিয়া খান, মোঃ জয়নাল আবেদীন, ফয়েজ আহমেদ মাস্টার, মোঃ আবুল কাশেম মাস্টার, মাসুদ মৈশান, মাওলানা ওমর ফারুক, মাওলানা আবদুর রউফ, মাওলানা ইসমাইল, মোঃ মনিরুল ইসলাম মাস্টার, মোঃ সোলেমান পাটোয়ারী এবং গাজী জহিরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা।
বক্তারা তাদের বক্তব্যে সমাজ থেকে মাদক নির্মূলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও ধর্মীয় মূল্যবোধের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।