জুলাই সনদ ও গণভোট কার্যকরের দাবিতে বুড়িচংয়ে জামায়াতের গণমিছিল

মোঃ তাজুল ইসলাম।।
জুলাই সনদ ও গণভোট কার্যকরের দাবিতে কুমিল্লার বুড়িচংয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) বুড়িচং সদর বাজার এলাকায় এ গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং পৌরসভার আমীর মো. তাজুল ইসলামের সঞ্চালনায় এবং বুড়িচং উপজেলা শাখার আমীর অধ্যাপক অহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুমিল্লা জেলা উত্তরের সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা জেলা উত্তরের সাবেক সভাপতি সানাউল্লাহ রাসেল, জামায়াতের বুড়িচং উপজেলা সহকারী সেক্রেটারি মো. ফারুক চৌধুরী, এনসিপির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আমির হামজা মাসুম এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের বুড়িচং উপজেলা সভাপতি মাওলানা জাকারিয়া খান।

Post Inside

এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সেক্রেটারি মো. জয়নাল আবেদীন, ছাত্রশিবিরের সাবেক উপজেলা সভাপতি মহিববুল্লাহ, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি মো. আবুল কাশেম, উপজেলা অফিস সেক্রেটারি ফয়েজ আহমেদ, বুড়িচং পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি গাজী জহিরুল ইসলাম, মাওলানা আব্দুর রউফ, মো. মনিরুল ইসলাম, সার্জেন্ট হাবিবুর রহমান, সোলেমান পাটোয়ারীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা জুলাই সনদ ও গণভোট দ্রুত কার্যকরের দাবি জানান এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

আরো পড়ুন
error: Content is protected !!