ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় ব্যাপক প্রস্তুতি, অংশ নেবে লক্ষাধিক নেতাকর্মী

স্টাফ রিপোর্টার।।
৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ও কুমিল্লার পদুয়ার বাজারে পথসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। কুমিল্লা থেকে প্রায় এক হাজার গাড়ি ও লক্ষাধিক নেতাকর্মী এই লংমার্চে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার সকালে স্থানীয় একটি মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় লিখিত বক্তব্যে এসব তথ্য জানান কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ।

Post Inside

লিখিত বক্তব্যে তিনি জানান, লংমার্চের দাবিগুলোর মধ্যে রয়েছে—অবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও অপরাধ দমন, বিদ্যুৎ-জ্বালানি ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।

তিনি জানান, ৫ সেপ্টেম্বর বেলা ১২টায় কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় একটি পথসভা অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ১টায় চৌদ্দগ্রামে অনুষ্ঠিত হবে আরেকটি পথসভা। কর্মসূচি শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন, পুলিশ, হাইওয়ে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করা হয়েছে বলেও জানান তিনি।

কাজী দ্বীন মোহাম্মদ বলেন, কুমিল্লা থেকে প্রায় এক হাজার গাড়িতে লক্ষাধিক নেতাকর্মী লংমার্চে অংশ নেবেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীদের শৃঙ্খলা বজায় রাখতে ১১ দলীয় ঐক্যের পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।

তিনি আরও বলেন, লংমার্চ ও পথসভাকে কেন্দ্র করে ইতোমধ্যে কুমিল্লাজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!