তিতাসে যৌথবাহিনীর হাতে বিদেশি অস্ত্রসহ একাধিক মামলা আসামি রিপন গ্রেফতার

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার তিতাস উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তলসহ একাধিক মামলার আসামি মোঃ রিপন মিয়া (৪৮) গ্রেফতার হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) রাত ১১ টায় উপজেলার শাহপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

Post Inside

গ্রেফতার হওয়া মোঃ রিপন মিয়া তিতাস উপজেলার মন্তাজ বেপারীর ছেলে। তিনি ডাকাতি ও চাঁদাবাজি সহ একাধিক মামলার আসামী বলে যৌথবাহিনী সূত্র জানায়।

তাকে উপজেলার শাহপুরের নিজ বাড়ি হতে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি চাইনিজ পিস্তল, একটি ম্যাগাজিন ও ২ রাউন্ড পিস্তল এ্যামোঃ উদ্ধার করা হয়।

আটক হওয়া ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র তিতাস থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!