
এ আর আহমেদ হোসাইন।।
কুমিল্লার দেবীদ্বারে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে দেবীদ্বার থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এর পাশাপাশি জনসচেতনতা বাড়াতে সামাজিক সংগঠন ‘আমার গ্রাম আমার দ্বায়িত্ব’-এর উদ্যোগে চালানো হয়েছে সচেতনতামূলক প্রচারণা।
মঙ্গলবার রাত থেকে ২ দিন ব্যাপি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চাপানগর, সাইলচর ও বিজুলীপান্জার এর বিভিন্ন এলাকায় এ প্রচারণা চালানো হয়। সংগঠনের পক্ষে ছেলে-মেয়েদের সন্ধ্যার পর বাইরে আড্ডা না দিয়ে পড়ার টেবিলে বসার জন্য উৎসাহিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।

এ সময় মাদক ও কিশোর গ্যাং অপরাধ প্রতিরোধে পরিবার ও সমাজের সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। প্রচারণায় নেতৃত্ব দেন সাংবাদিক এ আর আহমেদ হোসাইন।