দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক।।
ওয়ার্ল্ড ইউনিয়ন অব মার্শাল-আর্ট ফেডারেশন কর্তৃক অনুমোদিত কুমিল্লার কারাতে সংগঠন ‘দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশন’-এর উদ্যোগে ইফতার মাহফিল ও কার্যকরী কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) নগরীর বাগিচাগাঁও উইন লিভিং কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোফাজ্জল মাহিন চৌধূরী।

Post Inside

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, বাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. মহিউদ্দিন লিটন। বিশেষ অতিথি ছিলেন আফসু ডেভেলপারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সংগঠনের সাধারণ সম্পাদক মো. একরামুল হক এবং সহ-সিনিয়র সহ-সভাপতি ও বিভাসিটি ফুড কোর্টের প্রতিষ্ঠাতা কামাল উদ্দিন আহমেদ।

বক্তারা বলেন, কারাতে শুধু একটি খেলা নয়, এটি একটি জীবনদর্শন। এটি শৃঙ্খলা, আত্মনিয়ন্ত্রণ, ধৈর্য ও আত্মবিশ্বাস গড়ে তোলে। কারাতে অনুশীলনের মাধ্যমে আত্মরক্ষার কৌশলের পাশাপাশি ব্যক্তির অন্তর্নিহিত শক্তি বিকশিত হয়। এতে শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক দৃঢ়তাও বৃদ্ধি পায়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সারমিন জাহান তানিয়া, ফারজানা আক্তার স্বর্ণা, মো. জসিম উদ্দিন এবং নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার ফাইজুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। এ সময় বিভিন্ন পর্যায়ে বিজয়ীদের মাঝে স্মারক প্রদান করা হয়।

সভাপতি মোফাজ্জল মাহিন চৌধূরী জানান, প্রথমবারের মতো ‘বিশ্ব ভার্চুয়াল কারাতে প্রদর্শনী প্রতিযোগিতা ২০২৬’ আয়োজন করা হতে যাচ্ছে। এ প্রতিযোগিতায় বাংলাদেশসহ বিশ্বের ২৬টি দেশ অংশগ্রহণ করবে। এর মাধ্যমে কারাতে খেলোয়াড়রা নিজ নিজ দেশকে প্রতিনিধিত্ব করার পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবে।

আরো পড়ুন
error: Content is protected !!