নগরীর টমছমব্রিজ এলাকায় থেকে ২৫ কেজি গাঁজাসহ ৪ জন আটক

নেকবর হোসেন।।
কুমিল্লার পৃথক দুইটি অভিযানে সদর দক্ষিণের টমছম ব্রীজ এলাকা হতে ২৪ কেজি ৮০০ গ্রাম কেজি গাঁজাসহ ৪ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল ১৮ নভেম্বর সকালে টমছমব্রিজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৪.৮ কেজি গাঁজাসহ দুইজন মহিলাকে আটক করে। আটক হওয়া মহিলা মাদক ব্যবসায়ীদ্বয় হলেন কক্সবাজার সদর থানার কুদুবদিয়া পাড়া গ্রামের মৃত হাকিম আলী এর দুই মেয়ে সাবেকুন্নাহার (২৫) এবং নাছিমা (৪৫)।

Post Inside

পৃথক অন্য আরেকটি অভিযানে সকালে টমছম ব্রীজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক হওয়া মাদক ব্যবসায়ীদ্বয় হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বিশ্বনাথপুর গ্রামের মোঃ জোহর আলীর ছেলে বকুল ইসলাম বাদশা (২৮); এবং একই থানার তারাপুর পোড়াপাড়া গ্রামের মোঃ রুস্তম আলীর ছেলে আব্দুল কাদির (১৯)।

এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন

আরো পড়ুন
error: Content is protected !!