নাঙ্গলকোটে সাংবাদিকদের সঙ্গে মোকরার পীরের মতবিনিময়

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকরা দরবার শরীফের পীর ও মোকরা মাদ্রাসা কমপ্লেক্সের চেয়ারম্যান মাওলানা শাহ মুহাম্মদ নেচার উদ্দিন স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

শুক্রবার (৪ আগষ্ট) দরবার শরীফ ভবনে মতবিনিময় সভায় মাওলানা শাহ মুহাম্মদ নেচার উদ্দিন ওয়ালি উল্লাহ সাংবাদিকদের বলেন, মৌকরা দরবার শরীফের ৭টি প্রতিষ্ঠানে আবাসিক- অনাবাসিক প্রায় ২৫০০শত শিক্ষার্থী পড়াশোনা করছেন। ঝুঁকিপূর্ন পুরাতন ভবন ভেঙ্গে নির্মাণাধীন ভবন গুলো সম্পন্ন না হওয়ায় শিক্ষার্থীরা কষ্ট করে পড়ালেখা করছে। অসমাপ্ত ভবন গুলো সমাপ্ত করতে সরকারি বিভিন্ন দপ্তর ও সমাজের বৃত্তবানদের সহযোগিতা কামনা করেন।

Post Inside

এসময় উপস্থিত ছিলেন মোকরা দ্বীনিয়া শাখার অধ্যক্ষ মাওলানা আনোয়ার হোসেন, দৈনিক যুগান্তরের নাঙ্গলকোট উপজেলা প্রতিনিধি মহিবুল ইসলাম, প্রেসক্লাব উপদেষ্টা ও দৈনিক ইনকিলাব নাঙ্গলকোট উপজেলা সংবাদদাতা আবুল কাশেম গাফুরী, প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি মাইনুদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, ক্রীয়া সম্পাদক শাহাদাত হোসেন, সদস্য হুমায়ূন কবির, প্রমুখ।

আরো পড়ুন
error: Content is protected !!