প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা

রবিবার (২১ জুন) দৈনিক আমার দেশ পত্রিকার ৫ম পৃষ্ঠায় “কুমিল্লার নিমসার কাঁচাবাজার চাঁদাবাজিতে একাকার বিএনপি, আ.লীগ ও জামায়াত নেতাকর্মীরা” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতি আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে।

প্রকাশিত সংবাদে জাকির হোসেন নামে একজন ব্যক্তিকে মোকাম ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রকৃতপক্ষে জাকির হোসেন নামে ওই ব্যক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামী মোকাম ইউনিয়নের কোনো পর্যায়ের সদস্য, কর্মীও নন। ফলে তাকে জামায়াতের কর্মী হিসেবে পরিচয় দিয়ে প্রকাশিত তথ্যটি সম্পূর্ণ অসত্য এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার শামিল।

Post Inside

আমি স্পষ্টভাবে বলতে চাই, নিমসার কাঁচাবাজারে কথিত চাঁদাবাজির সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা নেই। কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তা অবশ্যই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই হওয়া উচিত। কিন্তু কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা নিশ্চিত না করে অনুমাননির্ভর বা যাচাই-বাছাই ছাড়া তথ্য প্রকাশ করা দায়িত্বশীল সাংবাদিকতার নীতির পরিপন্থী।

আমি সংশ্লিষ্ট প্রতিবেদকের প্রতি আহ্বান জানাই, যদি জাকির হোসেন নামে ওই ব্যক্তির জামায়াতের সঙ্গে সম্পৃক্ততার কোনো গ্রহণযোগ্য তথ্য বা প্রমাণ থাকে, তবে তা জনসম্মুখে উপস্থাপন করুন। অন্যথায় বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রকাশের জন্য সংবাদটি সংশোধন করে প্রকৃত তথ্য প্রকাশের মাধ্যমে পাঠকদের কাছে দায়বদ্ধতার পরিচয় দিন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক ও শৃঙ্খলাবদ্ধ সংগঠন। তাই ভিত্তিহীনভাবে সংগঠনের নাম জড়িয়ে সংবাদ প্রকাশের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।

প্রতিবাদকারী

অধ্যাপক মো. অহিদুর রহমান
উপজেলা আমীর
বাংলাদেশ জামায়াতে ইসলামী
বুড়িচং উপজেলা, কুমিল্লা

আরো পড়ুন
error: Content is protected !!