বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন

আতাউর রহমান।।
বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন ( বিডিএমএ ) কুমিল্লা জেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
আজ শুক্রবার ( ১৭ জুলাই ) সকালে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে অবস্থিত জাহাঙ্গীর আল-আমিন জমজম টাওয়ারের বিডিএমএ কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. এ. এইচ. রকিব।

Post Inside

সভায় সভাপতিত্ব করেন আবুল কালাম আজাদ ভূইয়া। সভা সঞ্চালনা করেন বিডিএমএর সাবেক সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম বাবুল। এ সময় সংগঠনের উপদেষ্টা, সাবেক নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। পরে সংগঠনের উপদেষ্টা ময়নাল হোসেন নবগঠিত ৩১ সদস্যের কমিটি ঘোষণা করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিপ্লোমা মেডিকেল পেশাজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, জনস্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে নতুন এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. এ. এইচ. রকিব বলেন, সদস্যদের আস্থার প্রতিদান দিতে আমরা আন্তরিকভাবে কাজ করব। সংগঠনের ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি ডিপ্লোমা মেডিকেল পেশাজীবীদের স্বার্থরক্ষা, দক্ষতা উন্নয়ন এবং জনস্বাস্থ্যসেবার আরও কার্যকর ভূমিকা রাখতে নতুন কমিটি অগ্রাধিকারভিত্তিতে কাজ করবে।

সভা শেষে নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানানো হয় এবং সংগঠনের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

ক্যাপশন: বামে আবুল কালাম আজাদ ভূঁইয়া এবং ডানে মো. এ. এইচ. রকিব।

আরো পড়ুন
error: Content is protected !!