বাজার স্থিতিশীল রাখতে কুমিল্লায় ভোক্তা অধিকারের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

জহিরুল হক বাবু।।
পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর কুমিল্লা জেলা কার্যালয় তদারকি অভিযান পরিচালনা করেছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) কুমিল্লা নগরীর ঐতিহ্যবাহী চকবাজার এলাকায় রমজানের নিত্যপণ্যের পাইকারি ও খুচরা বাজারে এ অভিযান চালানো হয়।

Post Inside

অভিযানে ক্রয় ভাউচার সংরক্ষণ না করা এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে দুটি বয়লার মুরগির দোকানদারকে দুই হাজার টাকা করে এবং তিনটি মুদি দোকানদারকে চার হাজার টাকা করে জরিমানা করা হয়। মোট পাঁচটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। এ সময় জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।

সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, অভিযানে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নিয়মিতভাবে ক্রয়ের ভাউচার সংরক্ষণ, মূল্য তালিকা টানানো এবং যৌক্তিক দামে নিত্যপণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ক্রয়-বিক্রয়ের তথ্য যাচাই-বাছাই এবং ভোক্তা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আরো পড়ুন
error: Content is protected !!