
নিজস্ব প্রতিবেদক।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার আদর্শ সদর উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের আলেখারচরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিউল আলম রায়হান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুক, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, প্রচার সম্পাদক ইয়ার আহমেদসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় আদর্শ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের রাজনৈতিক ভূমিকা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।