বুড়িচংয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতে ইসলামীর সহায়তা

মোঃ তাজুল ইসলাম।।
কুমিল্লার বুড়িচং উপজেলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মডেল পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার সংগঠনটির জেলা ও উপজেলা নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করে প্রয়োজনীয় সহায়তা সামগ্রী প্রদান করেন।

জানা যায়, সিএনজি চালক মোঃ শরিফুল ইসলামের বাড়িতে বিদ্যুৎ শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে পরিবারের ঘরের মালামাল ক্ষতিগ্রস্ত হয় এবং তারা চরম দুর্ভোগে পড়েন।

Post Inside

ক্ষতিগ্রস্ত পরিবারের সহযোগিতায় সংগঠনের পক্ষ থেকে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, লবণ, কাপড়, থ্রি-পিস, বালিশ ও কম্বল প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের ব্যবসায়িক ফেডারেশনের সভাপতি অধ্যাপক আব্দুল আউয়াল, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ সাইফুল আলম, উপজেলা আমীর অধ্যাপক অহিদুর রহমান, উপজেলা সহকারী সেক্রেটারি মোঃ কবির হোসাইন, বুড়িচং পৌর আমীর মোঃ তাজুল ইসলাম, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি মোঃ আবুল কাশেম, অফিস সেক্রেটারি মোঃ ফয়েজ আহমেদ ও শ্রমিক কল্যাণ উপজেলা সেক্রেটারি মোঃ জয়নাল আবেদীনসহ স্থানীয় নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।

আরো পড়ুন
error: Content is protected !!