বুড়িচংয়ে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বুড়িচং প্রতিনিধি।।
সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ৫৩তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে র‍্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Post Inside

বুড়িচং উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ কবির হোসেন ভূইয়ার সভাপতিত্বে এবং উপ-সহকারী কৃষি অফিসার মোঃ মিজানুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ মীর হোসেন, বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবি অফিসার রাসেল সারওয়ার, নির্বাচন অফিসার হুমায়ুন কবির, ইউআরসি কর্মকর্তা মোস্তফা কামাল।

সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আবুল বাসার, আশীষ চন্দ্র সাহা, সফিকুল ইসলাম।

আরো পড়ুন
error: Content is protected !!