বুড়িচংয়ে বজ্রপাত থেকে রক্ষায় উপজেলা নির্বাহী কর্মকর্তার তালের আটি রোপন অভিযান

মো. জাকির হোসেন।
“ধরণীকে বজ্রপাতের হাত থেকে রক্ষার ক্ষুদ্র প্রয়াস, তালের আটি রোপন করি বজ্র পাতের হাত থেকে দেশকে রক্ষা করি ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বুধবার কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে তাল গাছের আটি রোপন অভিযান উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার।

তালের আটি রোপন অভিযান উদ্বোধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফৌজিয়া আক্তার, মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাহেব আলী, ইউপি সচিব মোঃ লিয়াকত আলী ।

Post Inside

তালের আটি রোপন অভিযান উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ মোশাররফ হোসেন এবং প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান।

আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক রফিকুল ইসলাম, ইউপি সদস্য শাহ আলম, মোঃ জাকির হোসেন সাংবাদিক।এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থী এবং এলাকার গণ্য মাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

আরো পড়ুন
error: Content is protected !!