বুড়িচংয়ে মইনীয়া যুব ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত, ৩১ সদস্যের কমিটি গঠন

জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচংয়ে মইনীয়া যুব ফোরাম উপজেলা শাখার আলোচনা সভা ও নতুন কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগস্ট) সকালে বুড়িচং উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

Post Inside

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ মঈন উদ্দিন আহমদ মাইজভান্ডারী দরবারের প্রধান খাদেম মহসীন মোহন আল মাইজভান্ডারী।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মইনীয়া যুব ফোরাম কুমিল্লা জেলা শাখার সভাপতি মোহাম্মদ জাকির হোসেন আল মাইজভান্ডারী।

মাওলানা জামাল উদ্দিন মাইজভান্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ সাদী আব্দুল্লাহ সাদকপুরী মাইজভান্ডারী, খলিফা হারুন মিয়া মাইজভান্ডারী, খলিফা ডা. জাহাঙ্গীর আলম মাইজভান্ডারী, খলিফা নুরে আলম খোকন মাইজভান্ডারী, খলিফা আবুল কালাম মাইজভান্ডারী এবং মাওলানা জামাল উদ্দিন মাইজভান্ডারী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মইনীয়া যুব ফোরাম কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান ভূঁইয়া মাইজভান্ডারী।

আলোচনা সভায় বক্তারা যুবসমাজকে নৈতিক, মানবিক ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করার পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে সর্বসম্মতিক্রমে মুফতি ইয়াকুব আলী চিশতী মাইজভান্ডারীকে সভাপতি, মো. সুমন মিয়া মাইজভান্ডারীকে সাধারণ সম্পাদক, ওমর ফারুক মাইজভান্ডারীকে সাংগঠনিক সম্পাদক এবং তারিফুল ইসলাম নাঈমকে সহ-সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট বুড়িচং মইনীয়া যুব ফোরাম উপজেলা শাখার তিন বছর মেয়াদি নতুন কমিটি ঘোষণা করা হয়।

আরো পড়ুন
error: Content is protected !!