
মো. তাজুল ইসলাম।।
কুমিল্লার বুড়িচং পৌরসভা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িচং পৌরসভা জামায়াতের আমীর মো. তাজুল ইসলাম এবং সঞ্চালনা করেন পৌরসভা সেক্রেটারি মাওলানা মাসুদ মৈশান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মো. আবদুল মতিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ড. মোবারক হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল আউয়াল, মো. সাইফুল আলম এবং অধ্যাপক অহিদুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল আউয়াল, অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের, প্রভাষক ইসরাফিল আলম, প্রভাষক আনোয়ার হোসেন, অধ্যাপক মো. মহসিন রেজা, মো. কবির হোসাইন, মো. ফারুক চৌধুরী, মাওলানা ওমর ফারুক সোহেল, গাজী জহিরুল ইসলামসহ স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা।
বক্তারা ঈদুল আজহার তাৎপর্য, সামাজিক সম্প্রীতি, নৈতিক মূল্যবোধ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তারা দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে নেতাকর্মীদের অংশগ্রহণে ঈদ শুভেচ্ছা বিনিময় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।