বৃহত্তর কুমিল্লার দুই শতাধিক ভেনিস প্রবাসীদের উপস্থিতিতে ৯ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন

নিউজ ডেস্ক।।
দুই শতাধিক বৃহত্তর কুমিল্লার ভেনিস প্রবাসীদের উপস্থিতিতে ৯ সদস্যবিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনবাংলাদেশের ঐতিহ্যবাহী ও শীর্ষ রেমিট্যান্স প্রদানকারী জেলা বৃহত্তর কুমিল্লা। বৃহত্তর কুমিল্লার তিন জেলার কয়েক হাজার প্রবাসী বসবাস করছেন ইতালির পর্যটন শহর ভেনিসে। বৃহত্তর কুমিল্লা অঞ্চলের ভেনিস প্রবাসীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কে সৃষ্টির জন্য।

২৭ মে শনিবার সন্ধ্যায় প্রায় দুই শতাধিক বৃহত্তর কুমিল্লার ভেনিস প্রবাসীর উপস্থিতিতে ৯ সদস্য বিশিষ্ট সম্মেলনে প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতি-ইতালি গঠনের লক্ষ্যে শনিবার সন্ধ্যায় ঢাকা বিরিয়ানী হাউজের হল রোমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বৃহত্তর কুমিল্লার প্রবীণ ইতালি প্রবাসী ব্রাক্ষণবাড়িয়ার কৃতি সন্তান মোঃ আনিসুর রহমান।

Post Inside

ফয়সাল আহাম্মেদ ও শাহাদাত হোসেনের সন্চালনায় এতে বক্তব্য রাখেন জনাব কুদ্দুস চৌধুরী, সফিক গাজী,বেলাল হোসেন, মাকসুদ রহমান, নিয়ামেল চৌধুরী, মোঃ সালাউদ্দিন আহমেদ, মোঃ বাবুল মিয়া,ইলিয়াস মিয়া, ফয়সাল আহমেদ, মোখলেছ সরকার, মাসুদ রানা প্রমূখ।

সকলের মতামতের ভিত্তিতে ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতি- ইতালি গঠনের লক্ষ্যে ৯ সদস্যের সম্মেলন প্র্তুতি কমিটি গঠন করা হয়। কমিটি আগামী দুই সপ্তাহের মধ্যে চলমান সংখ্যালঘু কমিটির সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও সমন্বয়ের মাধ্যমে একটি ঐক্যবদ্ধ বৃহত্তর কুমিল্লা সমিতি গঠনের লক্ষ্যে কাজ চূড়ান্ত করবে! বৃহত্তর কুমিল্লার ৩ জলার প্রতিটি থেকে ৩ জন করে ৯ সদস্যরা হলেন:

চাঁদপুর জেলা থেকে:
বেলাল হোসেন
মোঃ ফারুক হোসেন ও
মোঃ সোহাগ পাঠান

বি বাড়িয়া জেলা থেকে:

জনাব সফিক গাজী
মোঃ সালাউদ্দিন মিয়া ও
আরিফ হোসেন

কুমিল্লা জেলা থেকে:

মাকসুদ রহমান
নেয়ামেল চৌধুরী ও
মাহাবুবুর রহমান

আরো পড়ুন
error: Content is protected !!